Skip to main content

how to research keyword by ahref in bangla||Neurone Biggan||

 যারা নতুন ব্লগ শুরু করেছেন তাদের জন্য keyword research   করাটা একটু জটিলই বটে। তবে সে জন্য আপনারা চাইলে আমি যে keyword গুলো research করেছি তা থেকে idea  নিয়ে আবার আপনারা research করে blog এর জন্য  article লিখতে পারেন। আমি এখানে ahrefs এর free keyword reasearch tools ব্যবহার করেছি।এবং সেই অনুযায়ী  keyword গুলোকে সাজিয়েছি। এখানে,  KD=keyword difficulty  Keyword [KD] [Volume] 1.best friend day- [23] [2.4K] 2.happy best [22 ] [900] friend day 3.best friend [24] [600 ] day 2021 4.when is best [34] [350] friend day 5.happy best [26] [300] friend day 2021 6.best friend day [26] [250] date 7.happy best [13] [150] friend day pic 8.happy best [N/A] [100] friend day quotes 9.happy best [24 ] [100 ] friend day wishes 10.best friend [25] [100] day wish Read more article on BdTechnoWeb

Google news bangla-Neurone Biggan

 


•Neurone Biggan blog সাইটে আপনাকে স্বাগতম। আর্টিকেলটি পড়ুন এবং কিছু শিখুন।



#এই আর্টিকেল পড়ে আমরা যা জানতে পারবো-

গুগোল নিউজ কি?

গুগোল নিউজ এবং সাধারণ গুগোল সার্চ এর মধ্যে পার্থক্য কি?

•গুগোল নিউজ এর বৈশিষ্ট্যসমূহ:

    ১| সেরা খবর(Top stories)

    ২|আপনার জন্য(For you)   

    ৩| স্থানীয় (Local)

    ৪| ফলো করছেন(Following)

    ৫| ব্যবসায় (Business)

•google news এর ভাষা পরিবর্তন

•এটি কীভাবে কাজ করে

•Google news নীতি


গুগোল নিউজ কি?


গুগোল নিউজ হলো গুগলের একটি প্ল্যাটফর্ম যেটি সংবাদ সংযোগকারি সেবা প্রদান করে থাকে। অর্থাৎ এটি হাজার হাজার আর্টিকেলের লিংক বা হেডলাইন প্রদান করে থাকে যেগুলো গুগোল নিউজে নিবন্ধিত করা হয়েছিল। 


এটি বর্তমানে বিশ্বের ৩৫টি ভাষায় এভাইলাবল রয়েছে। ভাষাগুলো হলো

Arabic, Bengali, Bulgarian, Cantonese, Chinese,Hebrew, Hindi, Hungarian, Italian, Indonesian,Malayalam, Norwegian, Polish, Portuguese,Tamil, Telugu, Thai, Turkish, Ukrainian,Czech, Dutch, English, French, German, Greek,Japanese, Khmer, Korean, Latvian, Lithuanian,Romanian, Russian, Serbian, Spanish, Swedish,Vietnamese।


এটির যাত্রা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 19 বছর আগে সেপ্টেম্বর ২০০২ সালে। গুগোল এটির বিটা ভার্সন বের করেছিল সেপ্টেম্বর 2002 সালে। বর্তমানে এটির রয়েছে ওয়েবসাইট এর পাশাপাশি অ্যান্ড্রয়েড অ্যাপসও যেটি প্রথম মুক্তি পেয়েছিল জানুয়ারি 2006। গুগোল নিউজ এর প্রাথমিক ধারণাটি ডেভলপ করেছিল  Krishna Bharat যিনি গুগলের একজন অনুসন্ধানকারী বিজ্ঞানী।


গুগোল নিউজ এবং সাধারণ গুগোল সার্চ এর মধ্যে পার্থক্য কি?


সাধারণ গুগোল সার্চ হলো crawler based search engine. এক্ষেত্রে আমরা কোনো keyword দিয়ে সার্চ করলে ওই keyword সংকান্ত্র বিভিন্ন কন্টেন্ট আমাদের দেখায়।আর অন্য দিকে গুগোল নিউজ হলো vertical search engine. অর্থাৎ অনলাইন কন্টেন্ট এর একটি নির্দিষ্ট অংশকে নিয়ে কাজ করাকে vertical search engine বলে।এক্ষেত্রে শুধুমাত্র  নির্দিষ্ট কন্টেন্ট নিয়ে কাজ করা হয়।


যেমন:আমরা যখন গুগোল এ কোনো বিষয় সম্পর্কে সার্চ করি তখন গুগোল আমাদের একটি পেজে ওই বিষয় সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইট এর লিংক দেই যাকে বলা হয় সাধারণ গুগোল সার্চ।কিন্তু যখন আমরা ওই বিষয় সম্পর্কিত ইমেজ সার্চ করবো তখন এটি vertical search engine এর অন্তর্ভুক্ত হবে।কারণ তখন এটি শুধুমাত্র একটি অংশ ইমেজ নিয়ে কাজ করে। Vertical search engine এর কিছু উদারণ: Library of Congress, Mocavo, Nuroa, Trulia, Listen Notes and Yelp.



Google News

আরও পড়ুন: স্পারসো কি?বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)।-নিউরনের বিজ্ঞান


গুগোল নিউজ এর বৈশিষ্ট্যসমূহ:


গুগোল নিউজ এর যেসব বৈশিষ্ট্য রয়েছে সেগুলো নিচে বর্ণনা করা হলো-


১| সেরা খবর(Top stories): 


সেরা খবর সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সবচেয়ে বেশি আলোচিত  খবরগুলো আপনার সামনে তুলে ধরে । যেমন: বর্তমান সময়ে ইউক্রেনে রাশিয়া যে দ্বন্দ্ব চলছে সেটি গুগল নিউজ এর সেরা খবর এর মধ্যে পড়ে। অর্থাৎ এই ইউক্রেন রাশিয়া দ্বন্দ্ব সংক্রান্ত বিভিন্ন খবর আপনার সামনে তুলে ধরা হবে।


২|আপনার জন্য(For you):


এক্ষেত্রে গুগোল আপনার ট্রেন্ডিং অনুযায়ী আর্টিকেল( একটি টাইটেল এবং আর্টিকেল এর লিংক) প্রদান করবে। অর্থাৎ আগে আপনি গুগল এ যেসব আর্টিকেল বেশি বেশি সার্চ করতেন সেই অনুযায়ী  গুগোল আপনার সামনে আর্টিকেল প্রদান করে।তাছাড়া আপনি যদি আগে গুগোল নিউজে কোন ওয়েবসাইট এর নিউজগুলো কে follow দিয়ে রাখেন তাহলে ঐ ওয়েবসাইট এর আপডেট আর্টিকেলগুলো আপনার সামনে তুলে ধরা হবে।


৩| স্থানীয় (Local):


এক্ষেত্রে গুগল আপনার লোকেশন অনুযায়ী গুগোল আর্টিকেল( একটি টাইটেল এবং আর্টিকেল এর লিংক) প্রদান করে। আপনি যে থানায় বা জেলায় বা যে দেশে বাস করেন সে দেশের ওয়েবসাইটগুলোর আর্টিকেল বা নিউজ আপনার সামনে তুলে ধরা হয়।


৪| ফলো করছেন(Following):


এক্ষেত্রে গুগল নিউজে আপনি যদি কোন ওয়েবসাইটের আর্টিকেলগুলোকে ফলো করে রাখেন তবে সেই ওয়েবসাইটগুলোর আপডেট আর্টিকেলগুলো( একটি টাইটেল এবং আর্টিকেল এর লিংক) আপনার সামনে তুলে ধরা হবে।


৫| ব্যবসায় (Business):


এক্ষেত্রে ব্যবসা সম্পর্কিত বিভিন্ন নিউজ দেওয়া হয়।

এই ছাড়াও আরো রয়েছে বিনোদন, খেলাধুলা, technology ইত্যাদি।


Google news এর ভাষা পরিবর্তন:


আপনি চাইলে উপেরের ওই ৩৫ টি ভাষার মধ্যে যেকোনো একটি ভাষা সিলেক্ট করে নিতে পারেন।এর জন্য আপনাকে প্রথমে গুগলে নিউজ ওয়েবসাইট এর three line menu bar এ ক্লিক করতে হবে।তারপর একটি slide bar আসবে ।ওই স্লাইড বারে "language & region" অংশে ক্লিক করে পরিবর্তন করতে হবে।


Google news bangla

আরও পড়ুন: Cryptocurrency update জানুন আপনার মোবাইল দিয়ে লিনাক্স কমান্ড লিখে।। Termux ।। Bitcoin ।। Curl Command ।।-নিউরনে বিজ্ঞান


এটি কীভাবে কাজ করে:


গুগলের টুল 'প্রকাশক কেন্দ্র ' বা ইংরেজিতে যাকে বলে 'publisher center' এর মাধ্যমে আপনি আপনার website url এবং RSS FEED জমা দিলে গুগোল আপনার ওয়েবসাইট এর কন্টেন্ট google news এ শেয়ার করবে।তবে জমা দিলেই যে গুগোল নিউজ আপনার কন্টেন্ট শেয়ার করবে এইরকম টা নয়।গুগোল আপনার ওয়েবসাইট ৬০ দিনের মধ্যে দেখবে আপনার কন্টেন্ট গুগোল নিউজ এর জন্য উপযুক্ত কিনা।তারপর আপনার কন্টেন্ট google news এ শেয়ার করবে।


তাছাড়া 'publisher center' এ আপনার প্রকাশনা সেট আপ না করলেও গুগোল আপনার কন্টেন্ট ক্রলিং করে আপনার কন্টেন্ট গুগোল নিউজ এ দেখাতে পারে।তবে আপনি চাইলে এটি বদ্ধ করতে পারবেন।


Google news নীতি:


গুগোল চাই তার ব্যবহারকারীদের স্বাধীন ও আসল খবর দিতে।এই জন্য google কিছু নীতি প্রদান করেছে।নিম্নে নীতিসমূহ হলো:


•বিপজ্জনক কন্টেন্ট

•কারচুপি করা মিডিয়া  

•মেডিকেল কন্টেন্ট

•সন্ত্রাসবাদী কন্টেন্ট

•প্রতারণামূলক কাজকর্ম

•হয়রানিমূলক কন্টেন্ট

•ঘৃণাপূর্ণ কন্টেন্ট

•হিংসা ও রক্তপাত সম্পর্কিত কন্টেন্ট

•অশ্লীল ও অমার্জিত ভাষা

•যৌনতাপূর্ণ কন্টেন্ট

•বিজ্ঞাপন এবং স্পনসর করা কন্টেন্ট

•বিভ্রান্তিমূলক কন্টেন্ট

এই ধরনের কন্টেন্ট google বৈধতা দেয় না।


তাছাড়া গুগোল চাই আপনার কন্টেন্ট এর স্বচ্ছতা অর্থাৎ আপনার সাইটে আসা ভিজিটররা কন্টেন্ট লেখক ও প্রকাশকদের সম্পর্কে ভালোভাবে জানতে চাই।সেই কারণে Google-এ থাকা খবরের সোর্স হিসেবে এগুলি থাকতে হবে:


•তারিখ এবং নাম

•লেখক, প্রকাশনা এবং প্রকাশক সম্পর্কিত তথ্য

•এই কন্টেন্টের সাথে যুক্ত কোম্পানি বা

 •নেটওয়ার্ক সম্পর্কে তথ্য

•যোগাযোগের তথ্য


উপরোক্ত নীতি মেনে চলে গুগোল আপনার কন্টেন্ট শেয়ার করতে আগ্রহ প্রকাশ করবে।

অনুরোধ:

আশা করি আমার এই ছোট্ট কন্টেন্ট এর মাধ্যমে আপনারা কিছু হলেও জানতে পেরেছেন।যদি কিছু জানতে ও শিখতে পারেন তাহলে নিজেকে ধন্য মনে করবো। আর ভূল করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট এর মাধ্যমে জানাবেন||ধন্যবাদ||ধন্যবাদ||

Read more: Samsung secret code in bangla

•এক্সটার্নাল লিংক

Google support(i)

Google support(ii)

Wikipedia

Google news

PPCexpo








Comments

Popular posts from this blog

Samsung মোবাইলের কিছু গোপন কোড সম্পর্কে জানুন-নিউরনে বিজ্ঞান

  হে বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন।আমিও আলহাদুলিল্লাহ তারই রহমতে ভালো আছি।আজকে আমরা জানবো Samsung মোবাইলের কিছু গোপন কোড সম্পর্কে । IMEI জানুন: ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (IMEI) নম্বর হল একটি ইউনিক 15-সংখ্যার কোড যা ডিভাইসটিকে সুনির্দিষ্টভাবে সনাক্ত করে৷ প্রথম 14টি সংখ্যা GSM অ্যাসোসিয়েশন সংস্থা দ্বারা সংজ্ঞায়িত করা হয়। আইএমইআই সিম কার্ডের সাথে যুক্ত। যদি আপনার মোবাইলে দুটি সিম কার্ড থাকে তবে আপনার ডিভাইসের জন্য দুটি আইএমইআই নম্বর রয়েছে। স্মার্টফোনের IMEI নম্বর বের করার সবচেয়ে সহজ উপায় হল একটি শর্ট কোড ডায়াল করা।নিচে শর্ট কোড দেয়া হলো। গোপন কোড:*#06# Samsung মোবাইলের Model number জানুন: আপনি যদি অফলাইন স্টোর থেকে একটি নতুন মোবাইল কিনেন এবং স্যামসাং মোবাইলের সঠিক মডেল নম্বরটি পরীক্ষা করতে চান তাহলে আপনি নিচে দেওয়া শর্ট কোড ডায়াল করে চেক করতে পারেন। গোপন কোড: *#1234# আরও পড়ুন:  স্পারসো কি?বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)।-নিউরনের বিজ্ঞান Samsung মোবাইল চেক কোড: Samsung মোবাইল চেক কোড টেস্ট মোড কোড ...

স্পারসো কি?বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)।-নিউরনের বিজ্ঞান

 বর্তমানে (2022 সাল অনুযায়ী) বিশ্বের প্রায় 77 টি গভর্নমেন্ট স্পেস এজেন্সি রয়েছে।এর মধ্যে 6 টি গভর্নমেন্ট স্পেস এজেন্সির রয়েছে লঞ্চ করার সম্পর্ণ ক্ষমতা। এজেন্সিগুলো হলো -  China National Space Administration (CNSA), European Space Agency (ESA), Indian Space Research Organisation (ISRO), Japan Aerospace Exploration Agency (JAXA), National Aeronautics and Space Administration (NASA),  Russian Federal Space Agency (RFSA বা Roscosmos) । তবে আমার আলোচনার বিষয় এইটা নয়। আমার আলোচনার বিষয় স্পারসো। আরও পড়ুন : Cryptocurrency update জানুন আপনার মোবাইল দিয়ে লিনাক্স কমান্ড লিখে।। Termux ।। Bitcoin ।। Curl Command ।। ◆◆ স্পারসো কি? স্পারসো হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট স্পেস এজেন্সি। বিশ্বের 77 টি গভর্নমেন্ট এজেন্সির মধ্যে এটিও একটি।এটি প্রতিষ্ঠিত 1980 সালে।এটির পূর্নরূপ হচ্চে Bangladesh Space Research and Remote Sensing Organization (SPARRSO)।বাংলায় বলা হয় বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান । ১৯৬৮ সালে তৎকালীন পরমাণু শক্তি কেন্দ্রে Automatic...

how to research keyword by ahref in bangla||Neurone Biggan||

 যারা নতুন ব্লগ শুরু করেছেন তাদের জন্য keyword research   করাটা একটু জটিলই বটে। তবে সে জন্য আপনারা চাইলে আমি যে keyword গুলো research করেছি তা থেকে idea  নিয়ে আবার আপনারা research করে blog এর জন্য  article লিখতে পারেন। আমি এখানে ahrefs এর free keyword reasearch tools ব্যবহার করেছি।এবং সেই অনুযায়ী  keyword গুলোকে সাজিয়েছি। এখানে,  KD=keyword difficulty  Keyword [KD] [Volume] 1.best friend day- [23] [2.4K] 2.happy best [22 ] [900] friend day 3.best friend [24] [600 ] day 2021 4.when is best [34] [350] friend day 5.happy best [26] [300] friend day 2021 6.best friend day [26] [250] date 7.happy best [13] [150] friend day pic 8.happy best [N/A] [100] friend day quotes 9.happy best [24 ] [100 ] friend day wishes 10.best friend [25] [100] day wish Read more article on BdTechnoWeb